পাবলো পিকাসো
পাবলো রুইজ ই পিকাসো যিনি পাবলো পিকাসো হিসেবে পরিচিত ছিলেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি এবং নাট্যকার। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত এবং অত্যন্ত প্রভাবশালী শিল্পী হিসেবে তিনি কিউবিস্ট আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা, গঠনকৃত ভাস্কর্যের উদ্ভাবন, কোলাজের সহ-উদ্ভাবন, এবং চিত্রশৈলীর বিস্তৃত ভিন্নতার কারণে অধিক পরিচিতি লাভ করেন। তার বিখ্যাত কাজের মধ্যে রয়েছে প্রোটো-কিউবিস্ট লেই দেমোয়াজেল দে'ভিনিয়োঁ (১৯০৭) এবং স্পেনের গৃহ যুদ্ধের বিরুদ্ধে আঁকা গের্নিকা (১৯৩৭)।

| জন্ম | পাবলো, দিয়েগো, হোসে, ফ্রান্সিসকো ডি পাওলা, হুয়ান নেপোমুসিনো, মারিয়া ডি লস রেমিডিওস, সিপিয়ানো ডে লা সান্তিসিমা ত্রিনিদাদ, রুইজ পিকাসো [১] ২৫ অক্টোবর ১৮৮১
|
|---|
| মৃত্যু | ৮ এপ্রিল ১৯৭৩ (বয়স ৯১)
|
|---|
| সমাধি | শাতু অফ ভভেঁয়ারগে ৪৩.৫৫৪১৪২° উত্তর ৫.৬০৪৪৩৮° পূর্ব |
|---|
| জাতীয়তা | স্প্যানিশ |
|---|
| শিক্ষা | হোসে রুইজ ই ব্লাস্কো (বাবা), রিয়েল আকাদেমিয়া বেলা আরতে দে সান ফেরনাঁদো |
|---|
| পরিচিতির কারণ | চিত্র, অঙ্কন, ভাস্কর্য প্রিন্টমেকিং, মৃৎশিল্প, পর্যায় নকশা, লেখা |
|---|
উল্লেখযোগ্য কর্ম | লেই দেমোয়াজেল দে'ভিনিয়োঁ (১৯০৭) গের্নিকা (১৯৩৭) দ্য উইপিং উইম্যান (১৯৩৭) |
|---|
| আন্দোলন | কিউবিজম, পরাবাস্তবাদ |
|---|
| দাম্পত্য সঙ্গী | ওলগা খোখলোভা (১৯১৮-১৯৫৫) জ্যাকুলিন রোক (১৯৬১–১৯৭৩) |
|---|
0 Comments